সারাদেশ

রাজধানীকে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনি, হাসপাতালে মৃত্যু।

  প্রতিনিধি 25 August 2026 , 8:03:47 প্রিন্ট সংস্করণ

যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের অভিযোগে গণধোলাইয়ের শিকার এক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মা’রা গেছেন। সোমবার (২৫ আগস্ট) বেলা ৩টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তায় গ’ণ’ধো’লা’ই’য়ে’র শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মৃ’ত্যু হয়।

 

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা এক পথচারী জানান, যাত্রাবাড়ী চৌরাস্তার পাশে এক নারীর কানের দুল টান দিয়ে ছিনিয়ে নেয় ওই ব্যক্তি। পালিয়ে যাওয়ার সময় পথচারীরা তাকে ধরে গ’ণ’ধো’লা’ই দেয়। এতে গুরুতর আহত হয় সে। পরে কয়েকজন পথচারী মিলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করান।

 

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক এসআই মো. রফিকুল ইসলাম জানান, গ’ণ’ধো’লা’ই’য়ে’র সংবাদ পেয়ে হাসপাতালে এসে ওই ব্যক্তির ম’র’দে’হ পাওয়া গেছে। তার শরীরে উপর্যুপরি আ’ঘা’তে’র চিহ্ন রয়েছে।

 

নি’হ’তে’র নাম পরিচয় শনাক্ত করা এখনও সম্ভব হয়নি বলে জানান এসআই রফিকুল। ‌‘তবে তাকে দেখে মা’দ’কা’স’ক্ত বলে ধারণা করা হচ্ছে। হাসপাতালে তার সাথে কাউকেই পাওয়া যাচ্ছে না। ছিনতাইয়ের কোনো ঘটনা ঘটেছে কিনা সেটিও এখনও জানা সম্ভব হয়নি। তবে তাকে গ’ণ’ধো’লা’ই দিয়ে যাত্রাবাড়ী চৌরাস্তা পাবলিক টয়লেটের পাশে ফেলে রাখা হয়েছিল বলে জানা গেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।’

 

এসআই রফিকুল আরও জানান, পথচারী ইসরাফিল (২৫) ও আরেক পথচারী ভোলায় কর্মরত আনসার সদস্য সবুজ হাওলাদারকে (৩০) জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতাল থেকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

 

পথচারী ইসরাফিল ও সবুজ হাওলাদার জানান, তারা আ’হ’ত অবস্থায় পড়ে থাকতে দেখে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ