প্রতিনিধি 4 September 2026 , 4:25:31 প্রিন্ট সংস্করণ
বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করা সিফাত আব্দুল্লাহকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে গাজীপুর মহানগরের গাছা থানা এলাকা থেকে সিফাতকে আটক করে পুলিশ। পরে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

















