প্রতিনিধি 11 August 2026 , 6:58:15 প্রিন্ট সংস্করণ
সাভারের হেমায়েতপুরে জেএমবির এক সদস্যকে পাঁচটি ককটেলসহ আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে শ্যামপুর এলাকায় জলিলের বাড়িতে অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম—সিটিটিসি।

সিটিটিসি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হেমায়েতপুর এলাকায় জেএমবির সদস্যদের অবস্থানের খবর পায় সিটিটিসির একটি দল। পরে অভিযান চালিয়ে হেমায়েতপুর থেকে জেএমবির এক সদস্যকে পাঁচটি ককটেলসহ আটক করা হয়।
আটক ওই জেএমবি সদস্যের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ শ্যামপুর এলাকায় জলিলের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিটের পাশাপাশি পুলিশের বিশেষায়িত ফোর্স সোয়াট এবং সাভার থানা পুলিশ যৌথভাবে কাজ করছে।
অভিযানে ওই বাড়ি থেকে বিস্ফোরক তৈরির নানান উপাদান ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে অভিযান ও উদ্ধার কার্যক্রম চলছে। উদ্ধার হওয়া উপাদানগুলো কী উদ্দেশ্যে রাখা হয়েছিল এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
নিজস্ব প্রতিবেদক।

















