সারাদেশ

রানা প্লাজা নির্মাণে দুর্নীতির মামলায় সোহেল রানাসহ ৮ জনের রায় আজ

  প্রতিনিধি 1 September 2026 , 5:51:26 প্রিন্ট সংস্করণ

মামলার অভিযোগপত্রে বলা হয়, ‘রানা প্লাজা’ নামে ছয়তলা একটি শপিং কমপ্লেক্স নির্মাণের জন্য ২০০৬ সালের ১০ এপ্রিল সাভার পৌরসভা থেকে নকশা অনুমোদন দেওয়া হয়। পরে ২০০৮ সালের ২২ জানুয়ারি ভবনটির ওপর আরও চারটি তলা নির্মাণের অনুমোদন চাওয়া হয়।

 

অভিযোগ অনুযায়ী, শপিং কমপ্লেক্স হিসেবে নির্মাণের অনুমোদন নেওয়া হলেও পরবর্তী সময়ে সেখানে পাঁচটি পোশাক কারখানা স্থাপনের অনুমতি দেওয়া হয়। নকশা অনুমোদন, অতিরিক্ত তলা নির্মাণ এবং পোশাক কারখানা স্থাপনের ক্ষেত্রে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আনা হয়।

 

২০১৭ সালের ২১ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হয়। রাষ্ট্রপক্ষ ২০ জন সাক্ষী উপস্থাপনের অনুমতি পেলেও আদালতে সাক্ষ্য দেন ১৯ জন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে মামলাটি এখন রায়ের পর্যায়ে পৌঁছেছে।

 

রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলার মধ্যে ভবন নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে করা মামলাটি অন্যতম গুরুত্বপূর্ণ। দীর্ঘ ১২ বছরের বেশি সময় ধরে চলা আইনি প্রক্রিয়ার পর আজ জানা যাবে, ভবন নির্মাণ ও অনুমোদনে অনিয়মের অভিযোগে অভিযুক্ত আট আসামির বিরুদ্ধে আদালতের সিদ্ধান্ত কী।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ