প্রতিনিধি 24 August 2026 , 8:56:48 প্রিন্ট সংস্করণ
ইতিহাসের সর্বনিম্ন জন্মহারের সংকটে পড়েছে বিশ্বের অন্যতম ধনী নগররাষ্ট্র সিঙ্গাপুর। একই সাথে চলতি বছর দেশটি ‘সুপার-এজড সোসাইটি’ বা অতি-বয়স্ক জনগোষ্ঠীর দেশে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে, যেখানে মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশের বয়স ৬৫ বছর বা তার বেশি। এই পরিস্থিতিতে জন্মহার বাড়াতে বড় অঙ্কের আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কোনো সিঙ্গাপুরি নাগরিক সন্তান জন্ম দিলে তাকে প্রায় ৭০ হাজার সিঙ্গাপুর ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৭ লাখ টাকা) পর্যন্ত সহায়তা দেওয়া হবে।
রবিবার (২৩ আগস্ট) ২০২৬ সালের ন্যাশনাল ডে র্যালিতে এই ঘোষণা দেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং। তিনি জানান, নতুন ‘এসজি চাইল্ড সাপোর্ট প্যাকেজ’-এর আওতায় সর্বোচ্চ ৬২ হাজার সিঙ্গাপুর ডলার এবং বিদ্যমান সুবিধাগুলোর অধীনে আরও প্রায় ৭ হাজার ৫০০ সিঙ্গাপুর ডলার দেওয়া হবে।

















